প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
nationaldailyamaderdesh.com
nationaldailyamaderdesh.com ঢাকা মিরপুর.১০
01880008666 | nationaldailyamaderdesh@gmail.com
সারাদেশ

মাঠের সাফল্যে যাঁকে করতালিতে বরণ করেছি, অসুস্থতায় তাঁর পাশে দাঁড়ানো কি আমাদের দায়িত্ব নয়?

প্রতিবেদক: জাতীয় দৈনিক আমাদের🔳দেশ প্রকাশ: Sep 25, 2026 প্রিন্ট: 08 Nov 2026, 12:08 PM
মাঠের সাফল্যে যাঁকে করতালিতে বরণ করেছি, অসুস্থতায় তাঁর পাশে দাঁড়ানো কি আমাদের দায়িত্ব নয়?

আব্দুল হামিদ রানা

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলার ক্রীড়াঙ্গনের এক পরিচিত ও কিংবদন্তি ফুটবলার জুয়েল আহমদ। দীর্ঘদিন তিনি বিশ্বনাথ উপজেলা ফুটবল দলের নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি সিলেট জেলা ফুটবল দলেও খেলেছেন এবং বিভিন্ন সময়ে ফুটবলের মাধ্যমে বিশ্বনাথকে প্রতিনিধিত্ব করেছেন। বিশ্বনাথ ফুটবলকে এগিয়ে নিতে জুয়েল আহমদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। নিজ গ্রাম বিশ্বনাথের গাঁওয়ের পুষ্প সৌরভ সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছেন। এছাড়া বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন তিনি।

একসময় মাঠে তাঁর দাপুটে উপস্থিতি, নেতৃত্ব ও ক্রীড়া প্রতিভা দর্শকদের মুগ্ধ করেছে। তাঁর সাফল্যে আমরা করতালি দিয়েছি, উৎসাহ দিয়েছি। কিন্তু সময়ের পরিক্রমায় সেই জনপ্রিয় ক্রীড়াবিদ আজ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। অসুস্থতার কারণে বর্তমানে তিনি শয্যাশায়ী এবং মানসিকভাবেও ভেঙে পড়েছেন।মাঠে যিনি বিশ্বনাথের জন্য লড়েছেন, সেই জুয়েল আহমদ আজ কঠিন সময়ে রয়েছেন। তাই তাঁর এই দুঃসময়ে পাশে দাঁড়ানো, শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের সবার মানবিক দায়িত্ব।

ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ জুয়েল আহমদের শুভাকাঙ্ক্ষীদের প্রতি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া এবং সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।একই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে জুয়েল আহমদের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।মহান আল্লাহ যেন তাঁর প্রতি রহমত ও বরকত নাজিল করেন, সকল শারীরিক সমস্যা দূর করে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন আমিন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ